মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪১ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখা।

বুধবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে ‘দিল্লি না ঢাকা’,ঢাকা, ঢাকা’, ‘ইসকন সব জঙ্গি’ স্বৈরাচারের সঙ্গী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, এবং ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’ এসব শ্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারিনি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো, প্রভুর মতো নয়। বিগত বছরে ভারত সম্পর্ক করেছে আওয়ামী লী‌গের সাথে, বাংলাদেশের সাথে নয়।

স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত পতিত শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি। আমরা ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

ভারত সবসময় বাংলাদেশকে প্রভুভক্ত করার চেষ্টা করে আসছে। বাংলাদেশের মানুষ জীবিত থাকতে আমরা ভারতের কাছে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

এসময় মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, মোকসেদুল আলম গামা, খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন রনি বাবুল, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102