বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ মোংলায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি। মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী

চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

দৈনিক সুন্দরবন খবর ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এম ভি হাই-হং।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে।বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, পানামা পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি হাই-হং ইন্দোনেশিয়ার প্রবোলিঙ্গ বন্দর থেকে ৮ হাজার ২৫০ টন মোলাসেস/চিটাগুড় নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে।

বিকেল থেকে লাইটার করে এ পণ্য ট্যাংকে রিজার্ভ করা হচ্ছে। এরপর মোংলা থেকে ট্রেনে করে যাবে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। এটি মোলাসেসের চতুর্থ চালান।

বিদেশ থেকে ২০২৪ সাল থেকে সরাসরি মোংলা বন্দরে আসছে মোলাসেস। গোখাদ্যের উপকরণ হিসেবে মোলাসেসের/চিটাগুড়ের উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক চাহিদা রয়েছে। দেশে আখ কল থাকলেও মূলত বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে এ চিটাগুড়।তিনি আরও বলেন, নাব্যতা সংকটের কারণে মোংলা বন্দরে বড় জাহাজ আনা সম্ভব হচ্ছে না।

তাই অনেক দিন দেরি করে ছোট আকারের জাহাজ ম্যানেজ করে এই মোলাসেস আনতে হয়েছে। ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি ও সংরক্ষণ করা গেলে আমরা বড় বড় জাহাজ এ বন্দরে আনতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102