মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:
মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার কাইনমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬,সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ওলী খানকে গ্রেপ্তার করে। তিনি মোংলা উপজেলার কাইনমারি এলাকার বাসিন্দা,তাঁর বাবার নাম মৃত জব্বার খান।
অভিযানকালে উদ্ধার করা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়,পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬ সিনিয়র সহকারী পরিচালক সৈয়দ ফজলুর রহমান জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মোংলা থানায় মামলা হয়েছে রবিবার ২২ নভেম্বর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।