শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলা ইপিজেডে চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় কাকলি বেগম (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এর আগে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত আরো ৬/৭ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাহিন্দ্রা ও অটো ভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাকলি বেগম (২৮) পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মোঃ শাহিনের স্ত্রী।

নিহত কাকলি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে চাকুরিরত শ্রমিক ছিলেন বলে জানান মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম।

সভাপতি সাব্বির মাহমুদ মাসুম আরো জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্রা মোংলা বাসস্ট্যান্ডে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়।

এ সময় মাহিন্দ্রা উল্টে গিয়ে তাতে থাকা যাত্রীরা (ইপিজেড শ্রমিক) রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় ইপিজেডের জিনলাইট কোম্পানিতে চাকুরিরত শ্রমিক কাকলী আক্তার (২৬)। কাকলী অন্তঃসত্ত্বা ছিলো। এছাড়াও এতে আহত হয় আরো ৬/৭ নারী শ্রমিক। নিহত কাকলির স্বামীও মোংলা ইপিজেডের একজন শ্রমিক। তাদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102