বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

উচ্চশিক্ষার স্বপ্ন ঝরে গেল নিমেষেই: মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে

দৈনিক সুন্দরবন খবর ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল সদ্য এইচএসসি পাস করা লতিকা হেলেন পিংকির (১৮)। কিন্তু সামান্য একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে জীবনের সব স্বপ্নই চিরতরে বিসর্জন দিলেন এই তরুণী। মায়ের কাছে বাড়তি ১০০ টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাতির জেরে ঘরের দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত লতিকা হেলেন পিংকি বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কোচিংয়ে ভর্তির উদ্দেশ্যে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পিংকি। এর আগে কোচিং ফি এবং যাতায়াত খরচের জন্য মায়ের কাছ থেকে তিনি ৯ হাজার টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগমুহূর্তে মায়ের কাছে আরও ১০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি ও কিছুটা বকাঝকা হয়। মায়ের ওপর অভিমান করে এরপরই তিনি নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেন।

​পরবর্তীতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পরিবারের লোকজন ওই ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

​হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ততক্ষণে ওই শিক্ষার্থী মারা গেছেন।

​এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102