সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৯ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে পৌর শহরের চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। পরে তিনি মোংলা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হচ্ছে।

পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলজ গাছের চারা রোপণ করা হচ্ছে।

অনুষ্ঠানে মো. জুলফিকার আলী বলেন, ‘আমাদের মা হলো সুন্দরবন। ঝড়-জলোচ্ছ্বাসে সুন্দরবন বুক পেতে দিয়ে আমাদের রক্ষা করছে। এতে গাছপালা নষ্ট হওয়ায় পরিবেশ ও অক্সিজেনের ওপরও প্রভাব পড়ছে।

সুন্দরবন ও পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। সবাই গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন। ’
চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম ও জসিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102