শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিলাদ-দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, খোরশেদ আলম, নাসির তালুকদার, গোলাম নুর জনি, কাজী ফারুক, ইমান হোসেন রিপন, বাবলু ভূইয়া, আলতাফ হোসেন, আব্দুস সালাম ব্যাপারী, মহিলাদল নেত্রী কমলা বেগম, আয়েশা বেগম ও বেবী রহমানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এ আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসুন মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করি। তাহলেই আমাদের বিজয় হবে, তাতে আমাদের নেতা তারেক রহমানের হাত শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে মো. জুলফিকার আলী বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবো।

তিনি আরও বলেন, এ এলাকায় চিংড়ির ঘের দখলের প্রতিযোগিতা রয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বেআইনিভাবে কোনো ঘের দখল করতে দেয়া হবে না। এখানে চাঁদাবাজের কোন ঠাঁই হবে না।

তিনি বলেন, এ এলাকায় বিপুলসংখ্যক সংখ্যালঘু মানুষের বসবাস রয়েছে। আমরা এখন যেমন তাদের পাশে রয়েছি, নিরাপত্তা দিচ্ছি, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

মিলাদ শেষে দোয়া-মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষভাবে দোয়া করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102