সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতায় প্রচারণার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকা থেকে এ অভিযান শুরু করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। এ সময় তিনি নিজ হাতে মশক নিধন স্প্রে ছিটান এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণায় লিফলেট বিতরণ করেন।

ডেঙ্গু প্রতিরোধের এ অভিযানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা গোলাম নুর জনি, বাবলু ভূঁইয়া, মাহবুবুর রহমান টুটুল, আঃ কাদের, আঃ সালাম ব্যাপারী ও কাজী ফারুক।

এ সময় পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছি। প্রথম দিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দের ডেঙ্গু প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে এখানে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আর যাতে নতুন করে মৃত্যুর ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে সচেতন ও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102