মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

মোংলায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬৯ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মোংলা ছাত্রদল।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষে মোংলা ছাত্রদলের উদ্যোগে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড টেষ্টের আয়োজন করে মোংলা পৌর ছাত্রদল।

এসময়, মোংলা উপজেলা ছাত্রদল সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো: নাছির মোছাল্লী, মোংলা পৌর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম, সাবেক সচিব মির সাগর, সাবেক ১নং সদস্য- সাইফুর রহমান সাব্বির, বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ রানা, পৌর যুবদল নেতা সুমন মল্লিক, মজিবর রহমান মঞ্জু, যুবনেতা কামরুল ইসলাম, সরোয়ার হাওলাদার, হোসাইন মোল্লা, ছাত্রনেতা মাহমুদুল হক রমজান, সজীব নিকারী, আব্দুল্লাহ আল শামীম, সাকিল, রাকিবুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।

আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102