শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

শরণখোলায় ধান কর্তন উৎসব উদ্বোধন করলেন এমপি – সোহাগ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৭৯ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ

“কৃষিই সমৃদ্ধি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বোরো ধান কর্তন উৎসব ২০২৪ উদ্বোধন করেন বাগেরহাট -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান সোহাগ। ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জিলবুনিয়া গ্রামে এ ধান কর্তন উৎসব উদ্বোধন করা হয়েছে। রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান (অঃদাঃ) এর সভাপতিত্বে ধান কর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,ধানসাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের ইমরান হোসেন রাজিব, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, ইউপি সদস্য জালাল আহমেদ রুমি, তপু বিশ্বাস, কাওসার হোসেন ও জামাল হোসেন জমিদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন কৃষকের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সকল ধরনের সুখ সুবিধার ব্যবস্থা করেছেন বলে দেশে খাদ্য সংকট কম এবং উৎপাদন বেশি। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা জানান শরণখোলো উপজেলায় ১২শ হে. জমিতে ধান চাষাবাদ করা হয়েছে হেক্টর প্রতি ছয় দশমিক পাঁচ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102