শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলায় ’দুর্নীতিকে না বলুন’ শ্লোগানে দুর্নীতি বিরোধী দিবস পালন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৪৮ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

”আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন” শ্লোগানে মোংলায় ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল-কুদ্দুস ও সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নেতা এইচ এম দুলাল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নূর আলম শেখ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা প্রধান শিক্ষক নরেশ হালদার, প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, রীতা সরকার, বিবেকানন্দ মল্লিক, সুনীতি রায় প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের সর্বস্তরে প্রবাহমান একটি শক্তিশালী দুর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করার রূপকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। পাশাপাশি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন হয়। মানববন্ধনে সততা সংঘ’র সদস্যরা দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত পোস্টার-ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করে।

সবশেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102