শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

নেত্রকোনায় বোরো ধান কাটা ব্যস্ত কৃষক

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৩২৪ Time View
এর আগে হাওরাঞ্চলে আগাম ব্রি-২৮ ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় এ মৌসুমের বোরো ফসল কাটা।প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, শিলাবৃষ্টি কিংবা আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় কষ্টের ফসল মাঠ ভরা পাকা ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষক। এরই মধ্যে জেলার হাওরে ৯ হাজার ৮০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে বলে জানায় কৃষি অফিস।
কৃষি বিভাগ জানায়, নেত্রকোনা জেলার পাঁচটি হাওর উপজেলাসহ ১০টি উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ৮৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন কৃষক।
হাওর উপজেলা খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, আটপাড়াসহ বিভিন্ন উপজেলায় খবর নিয়ে জানা গেছে বিভিন্ন হাওরের নিচু এলাকায় ধান কাটা পুরোপুরি শুরু হয়েছে। স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষি শ্রমিক ও হারভেস্টার দিয়ে ধান কাটছেন কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘এ বছর বোরোর ফলন ভালো হয়েছে। নিচু জমিতে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102