শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

রামপালে এবার পুকুর থেকে কুমির উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৮০২ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে এবার পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজলোর গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার মোঃ মিরাজের বাড়ীর পুকুর থেকে টানা জাল দিয়ে কুমরিটি উদ্ধার করনে স্থানীয়রা। স্থানীয়দরে মাধ্যমে খবর পেয়ে বনবিভাগ কুমরিটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার বাসিন্দা মোঃ মিরাজ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাড়ীর পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে বড় একটি কুমির দেখতে পান। তখন ভয়ে ও আতংকে তার ডাক চিৎকার বাড়ীসহ আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে গ্রামবাসীরা এক হয়ে টানা জাল দিয়ে কুমিরটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর গ্রামবাসীর খবরে বনবিভাগ ঘটনাস্থল থেকে সেটিকে উদ্ধার করে দুপুরেই সুন্দরবনের করমজল খালে অবমুক্ত করেছেন। বন কর্মকর্তা আজাদ কবির বলেন, উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি লম্বায় ১০ফুট। বয়স হবে ১৪ থেকে ১৫ বছরের মত। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই পুকুরে চলে যায়।

এর আগে গত ১১ মার্চ রামপাল উপজলোর বগুড়া খালে মাছ ধরার সময় এক জেলের জালে আটকে পড়া কুমিরটিকেও উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেয় বনবিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102