বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৭৩ Time View

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় বসুরহাটের আজমেরী হোটেল এ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী -৫ আসনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি হেলাল উদ্দিন প্রমূখ।ইফতারের আগে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজান মাসের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয় এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় নোয়াখালী-৫ আসনের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা জানান, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানের শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ইফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102