বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৯১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মোংলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় মোংলা পৌর এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শহরের একটি চুরির ঘটনায় টাকা উদ্ধার করে ৯ বছর বয়সী এক শিশুকে থানায় নিয়ে যান বিএনপি নেত্রী জানোয়ারা জানু। এ সময় জানুসহ আরও তিনজনকে আটক করে পুলিশ। পরদিন শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পৌর মহিলা দল ও বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পৌরসভার সামনে এক পথসভায় মিলিত হন তারা।

পথসভায় বক্তব্য দেন পৌর মহিলা দলের সভানেত্রী মোসাম্মদ কমলা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম, শ্রমিক দল সভাপতি মো. মনিরুজ্জামান, মো. আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম বলেন, ‘চুরির টাকা উদ্ধার করে দেওয়ায় কোনো নেত্রীর অপরাধ হতে পারে না। ওসি কোনো তদন্ত ছাড়াই নেত্রীসহ তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছেন। আমরা এমন আচরণের প্রতিবাদ জানাই এবং এ ধরনের ওসিকে এখানে চাই না।’

এ বিষয়ে মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘শুক্রবার সকালে ৯৮ হাজার ৫০০ টাকা চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। যারা এখন প্রতিবাদ করছেন, তারা বাকি টাকা ভাগবাটোয়ারার চেষ্টা করছেন। আইন অনুযায়ী অপরাধীদের আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102