শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, এক পরিবারের ১০ জন সহ,নিহত ১৩

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৬১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি.

মোংলা খুলনা মহাসড়কে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যাওলাবুনিয়ায় বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।

নিহত ৮ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি ৪ জনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন নারীসহ ১২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় দুইটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102