বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় একমাস পর ডুবন্ত বাল্কহেড থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার!

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১২৬১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:-

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের নিখোঁজ বাবুর্চির লাশ এক মাস দুইদিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডুবে যাওয়া বাল্কহেডের কয়লা অপসারণ শেষে ডুবুরিরা লাশটি ভিতরে দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হলে উপপরিদর্শক বিশ্বজিৎ ঘটনাস্থলে যাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও বাল্কহেড উত্তোলনকারী ঠিকাদার মো. নান্নামুন্না জানান, গত ১৫ নভেম্বর রাতে হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাঙ্করেজ এলাকায় একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় সাড়ে ছয়শ’ মে. টন কয়লা নিয়ে ঘটনাস্থলে ডুবে যায় বাল্কহেডটি। দুর্ঘটনাকালে ওই বাল্কহেডের দুইজন স্টাফ উদ্ধার হলেও নিখোঁজ থাকেন পাঁচজন। এরপর অভিযানে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

তারপর আরও দুইজন নিখোঁজ থাকা অবস্থাতেই অভিযান বন্ধ করে দেয়া হয়। এরপর দুর্ঘটনা কবলিত ওই বাল্কহেডের কয়লা অপসারণ শুরু করে মালিকপক্ষ।

গত ১২ ডিসেম্বর বাল্কহেডের কয়লা অপসারণ শেষ হয়। কয়লা উত্তোলন শেষে শুক্রবার বাল্কহেডটি উপরে তোলার কাজ করছিলো মালিক পক্ষের লোকজন। ডুবুরীরা বাল্কহেডটি উত্তোলনের কাজের জন্য ভিতরে ঢুকলে বাল্কহেডের রান্নার রুমে লাশটি দেখতে পান তারা।

তবে ওই বাল্কহেডের আরও একজন স্টাফ এখনও নিখোঁজ রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102