শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় জনসমাবেশে কৃষিবিদ শামীম খাদ্য,পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬০১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

কৃষি, খাদ্য ও মৎস্য উৎপাদনে কোন কর্পোরেট দখল এবং নব্য ঔপনিবেশিক শাসন-শোষন সহ্য করা হবেনা। সবার আগে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে হবে। খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। উপকূলের পরিবেশ বির্পযয় খাদ্য নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। জলবায়ু উদ্বাস্তু রোধে উত্তরের দেশগুলোকে ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে। দেশে ন্যায্য জলবায়ুবান্ধব টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে।

১৫ অক্টোবর বুধবার বিকেলে মোংলার কাইনমারিতে চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম একথা বলেন। উপকূলীয় নারী, বনজীবী, মৎস্যজীবী, ভূমিহীন, জলবায়ু উদ্বাস্তুসহ নানা শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে খাদ্য, পানি এবং জমিতে নারীর অধিকার রক্ষার দাবিতে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ ও পশুর রিভার ওয়াটারকিপার এ জনসমাবেশের আয়োজন করে।
বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

জনসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাষ, বিএনপি নেতা এমরান হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ শাহ্ আলম শেখ ও নারীনেত্রী শামীমা আক্তার লাইজু।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়নকর্মী তৃপ্তি সরদার, সুনীতি রায়, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, পরিবেশকর্মী কমলা সরকার, হাছিব সরদার, মেহেদী হাসান প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার কৃষিবিদ শামীমুর রহমান শামীম আরো বলেন জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলের ৬৪% মানুষ নিরাপদ খাবার পানি থেকে বঞ্চিত। লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ও মৎস্য চাষে বিপর্যয় নেমে এসেছে। প্রাণ-প্রকৃতি সুরক্ষায় জলবায়ু পরিবর্তন রোধে ন্যায্য জ্বালানি রূপান্তর ঘটাতে হবে।

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিতে ভর্তুকি প্রদান করছে। কৃষি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে। জলবায়ু সহনশীল কৃষি চাষাবাদে উপক‚লের প্রান্তিক চাষীদের সম্পৃক্ত করা হয়েছে। নারীনেত্রী কমলা সরকার বলেন কৃষিকাজ ও মৎস্য চাষে নারীদের অবদান থাকলেও স্বীকৃতি নেই। নারী কৃষক ও নারী জেলেদের সরকারি ভাবে স্বীকৃতি দিতে হবে।

জলবায়ুর অভিঘাতে আক্রান্ত নারীর অধিকার রক্ষায় সরকারকে গুরুত্ব দিতে হবে। সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানি বন্ধ করে জলবায়ু পরিবর্তন রুখতে হবে। নারীর অধিকার মানবাধিকার বিবেচনায় নিতে হবে। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনে তাদের মাঝে খাসজমি বন্টন করতে হবে। জনসমাবেশে কৃষানীরা তাদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করে।

জনসমাবেশে লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্ল্যেখ্য এবছর বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৮০তম বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে তাদের শোষণ, সম্পদের অবক্ষয়, মানবাধিকার লঙ্ঘন ও নব্য ঔপনিবেশিক আচরণের প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102