শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবন থেকে অবৈধ সম্পদ আহরণ বন্ধে সচেতনতামূলক সভার

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৭ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলা উপজেলায় ৫নং সুন্দরবন ইউনিয়ন হোগলাবুনিয়া গ্রামে ইউএসআইডি ইকোসিস্টেমস/ প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগিতায় এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদের পরিবেশ সংরক্ষণ,পরিবেশ উন্নয়ন ও বৃক্ষরোপণ বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে হোগলাবুনিয়া গ্রামে সুন্দরবন থেকে অবৈধ সম্পদ আহরণ বন্ধে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে আজ রবিবার (২২শে ডিসেম্বর) সকাল ১০ টায় হোগলাবুনিয়া গ্রামে তিন গ্রামের ভিসিএফ ও ভিসিজি সদস্যদের নিয়ে এই আয়োজন করা হয়।

এ সভায় বিশেষ আলোচনা থাকে,অবৈধ ভাবে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা,কারেন্ট জাল ব্যবহার করা,বন্যপ্রাণী শিকার সহ বিভিন্ন বন অপরাধ এর ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং এসব কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়। এছাড়াও সুন্দরবন সংরক্ষণ কৌশল সম্পর্কে, সুন্দরবন আইন সম্পর্কে অবহিত করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কাটাখালী ভিসিএফ এর সভাপতি জনাব মোঃ মারুফ হাওলাদার বাবু,বিশেষ অতিথি ছিলেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আতাউর রহমান, সংরক্ষিত (৪,৫,৬)নারী ইউপি সদস্য নুরজাহান বেগম, সুন্দরবন ইউনিয়ন পরিষদের স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ,বন বিভাগের প্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যেক্তিবর্গ,এনজিও প্রতিনিধি, সিএমসি সদস্য,পিপলস ফোরামের সদস্য এবং কাটাখালী,হোগলাবুনিয়া, গোড়াবুড়বুড়িয়া গ্রামের ভিসিএফ এবং ভিসিজি সদস্যবৃন্দ সহ মোট ১৬৮ জন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102