শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মোরেলগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিণত

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩৩ Time View

হাসিবুর রহমান সরদার, বিশেষ প্রতিনিধি,

সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টায় কাপুড়িয়া পট্টিতে এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে সৃষ্টি বাংলা ভাই, দেশের মানুষ আর জঙ্গীবাদ চায়না। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দিবেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। শান্তি সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলার ২০ টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড বনার্ঢ্য মিছিল সহকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সমাবেশে যোগদান করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় শান্তি সমাবেশ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমীন নাহার।

এছাড়াও শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন , বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রিপন তালুকদার, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক চেয়ারম্যান শিকদার মাহবুবুর রহমান, কাউন্সিলর সুজন শেখ, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম টিটু, মনির হোসেন রাজ্জাক প্রমূখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102