সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় নিহত ১,সড়ক অবরোধ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৩ Time View

ঢাকা বিভাগ প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশার চালকসহ আরও এক যাত্রী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার কিছুক্ষণ আগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত লিটন (২৮) প্লাস্টিক ও সুতার ব্যবসা করেন বলে জানিয়েছেন নিহতের শাশুড়ী শিখা।

স্থানীয়রা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দুইজন যাত্রী নবীনগরের দিকে উল্টোপথে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশার এক যাত্রী নিহত হন। এতে রিকশার আরও এক যাত্রীসহ দুইজন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করে চালককে মারধর করেছে জনতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বেলা ১১ থেকে ১টা৩০ পর্যন্ত প্রায় আড়াইঘন্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কে নেমে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। পরে দুপুর দেড়টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। সড়ক থেকে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উল্লেখ্য গত ৩১শে ডিসেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় দীপ্ত টেলিভিশনের ভিডিও ইডিটর শাহ মো: কামরুজ্জামান রুবেল অজ্ঞাত ট্রাক চাপায় নিহত হন একইদিন রাতে সাভার হাইওয়ে থানার সামনে আমিনুল ইসলাম নামে আরও এক মটরসাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102