মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

শরণখোলায় নব-নির্মিত শহীদ মিনার এর শুভ উদ্বোধন করলেন মাননীয় এমপি আমিরুল আলম মিলন

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৬৪ Time View

বাগেরহাট জেলার শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের নব-নির্মিত শহীদ মিনার এর উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় শরণখোলা সরকারি কলেজ চত্ত্বরে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত,শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,আওয়ামী লীগ নেতা এম এ রসিদ আকন, আব্দুল হক গোলাম হায়দার,মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাসান তেনজিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ উপজেলা প্রশাসন,শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক বৃন্দ, আওয়ামীলীগ, সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও তাতীলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

শুরুতে শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন এসময় তিনি সহ সকল অতিথি বৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102