শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

শরণখোলায় জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬শতাধিক পরিবারের মধ্যে ইফতার বিতরণ করেন- এমপি সোহাগ

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯০০ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ বিকাল ৩টায় রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ইমরান হোসেন রাজিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান। এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন নান্টু, ওয়াদুদ আকন, নজরুল ইসলাম আকন, বীর মুক্তযোদ্ধা আবু জাফার জব্বার, তপু বিশ্বাস, মোঃ তাইজুল ইসলাম সরদার, বিআরডিবির চেয়ারম্যান ও বাগেরহাট জেলা ছাত্রলীগের সদস্য জিয়াউল হাসান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাদশা আলমগীর আলম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা নয় তিনি বিশ্বের নেতা। তার হাত ধরে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণ অভ্যত্থান ও ১৯৭১ সালে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আহবান জানিয়ে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি লাল সবুজের পতাকার সুন্দর দেশ উপহার দিয়েছেন। পরে প্রধান অতিথি আলোচনা সভায় উপস্থিত ৬ শতাধিক নারী পুরষের মধ্যে ইফতার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102