শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শরণখোলায় জাটকার পোনা বিক্রির অপরাধে জরিমানা

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৮৪ Time View

বাগেরহাটের শরণখোলায় ইলিশের পোনা বিক্রির অপরাধে বেলায়েত হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদে চত্বরে ইউএনও মো. আজগর আলী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুর ১২টার দিকে উপজেলার সাউথখালী ইউনয়িনের সুন্দরবনসংলগ্ন সোনাতলা তজুরগেট এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করে মৎস্য বিভাগ। এসময় তার আড়ত তল্লাশি করে একইঞ্চি সাইজের ৩৫ কেজি ইলিশের পোনা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস জানায়, পোনাসহ বিক্রেতাকে আটক করার পর মোবাইল কোর্টের মাধ্যমে তাকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ৩৫ কেজি ইলিশের পোনা স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
কিছু অসাধু জেলে সুন্দরবনের ভোলা নদী থেকে ছোট ফাঁসের জাল দিয়ে পোনাগুলো আহরণ করে। একেকটি ইলিশের পোনা এক থেকে দুই ইঞ্চি সাইজের। তারা এই ইলিশের পোনাগুলোকে এলাকার হাটবাজারে চাবলি মাছ বলে বিক্রি করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102