বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

শরণখোলায় পুত্রের হাতে বৃদ্ধ পিতার খুন

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৮ Time View

বিশেষ প্রতিনিধি (বাগেরহাট)

বাগেরহাটের শরণখোলায় পুত্রের হাতে মোঃ মতিউর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে। পুলিশ পুত্র মোঃ আলাউদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানষিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে পিতার কাছে টাকা চায় সে। কিন্তু পিতা মতিউর রহমান টাকা না দেয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীল নোড়া দিয়ে এলোপাতারী আঘাত করে মাথা, পা ও হাত থেতলে দেয়। এতে মতিউর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এব্যপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এর আগে দুই বছর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসারপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এব্যপারে শরনখোলা থানায় একটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102