শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শরণখোলায় জমি দখলের অভিযোগ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৩৩ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় ৯ নং রায়েন্দা মৌজার এক ব্যবসায়ীর ২৭.৫ শতক জমি জোর জুলুম করে দখল করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার রায়েন্দা বাজারের বাসিন্দা মৃত আলহাজ্জ্ব সুলতান তালুকদারের পুত্র মোঃ রুহুল আমিন তালুকদারের ভোগদখলীয় জমি জোর করে কদমতলা গ্রামের বাসিন্দা মৃত হাসেন আলী হাওলাদারের পুত্র এলাকায় দখলবাজ খ্যাত মোঃ রুহুল আমিন হাওলাদার দখল করে নেয়।
লিখিত অভিযোগে তিনি জানান, শরণখোলা উপজেলার ৯ নং রায়েন্দা মৌজার এসএ ৫৩৪/৯৪৭ নং খতিয়ানের ২৭.৫ শতক জমি ১৯৯৪ সালে মৃত হাসেন আলী হাওলাদারের পুত্র আমির আলী হাওলাদারের কাছ থেকে ১৪ শতক এবং রায়েন্দা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা ইউসুফ আলী হাওলাদারের পুত্র রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী মোসাঃ তাসলিমা খাতুনের কাছ থেকে ১৩.৫ শতক জমি রেজিস্ট্রিকৃত কবলা করেন। কিন্তু জমিটি রুহুল আমিন হাওলাদারের বসতবাড়ী সংলগ্ন এলাকায় হওয়ায় দখলবাজ রুহুল আমিন হাওলাদার তার ছেলে আরিফুল ইসলাম প্রিন্স, কণ্যা শান্তি ও লাইজু আক্তারের সহযোগীতায় বিভিন্ন সময় গাছপালা কেটে নেয় এবং গাছ কাটতে বাধা দিলে তারা আমাকে ও আমার পুত্র নাঈম, নবীন, রুমান, রুবেল ও আব্দুল্লাহ কে গালিগালাজসহ দেখে নেয়ার হুমকি দেয়। এমনকি তার পুত্র আরিফুল ইসলাম প্রিন্স আমার বড় ছেলে সাংবাদিক নইন আবু নাঈমকে ফেসবুক আইডির মাধ্যমে অশ্বীল ভাষায় কটুক্তি করে।
এ ঘটনায় রুহুল আমিন তালুকদার জমি দখলমুক্ত করতে বাগেরহাটের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার বলেন, আমি কারো জমি দখল করি নাই। আমার নিজের জমিতেই আমি আছি। যারা অভিযোগ করেছেন তারা কোনো জমি পাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102