মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোরেলগঞ্জে স্বর্ন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৫৪৯ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচিত জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় শেখ তাইজুল ইসলাম শাহীন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিন মোরেলগঞ্জ ১৬ নং খাউলিয়া গ্রামের শেখ নুর মোহাম্মদের ছেলে। ছিনতাই হওয়া স্বর্ন ও টাকার খোঁজ মেলেনি এখনো।
শনিবার (২ মার্চ) রাত ৯ টার দিকে তার নিজ বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন নিশ্চিত করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পরে উপজেলা সদর কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চর থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারধর করে টাকা স্বর্ণালংকারসহ মোটরসাইকেল নিয়ে যায়।
মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিল।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ শেখ তাইজুল ইসলাম শাহীন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102