শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোরেলগঞ্জে সভামঞ্চে অবমূল্যায়ন করায় ক্ষোভে সভা ছেড়ে চলে গেলেন উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও মহিলা ভাইস চেয়ারম্যান

এস.এম হাসিবুর রহমান
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৪৯৩ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামীলীগের এমপিকে মঞ্চে রেখে সভা ছেড়ে চলে গেলেন আওয়ামীলীগ দলীয় উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র ও মহিলা ভাইস চেয়ারম্যান ও তাদের সাথে থাকা দলীয় নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় এ ঘটনা ঘটে। পানগুছি নদীতে ভাঙ্গন সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে জেলা পানি উন্নয়ন বোর্ড সভাটির আয়োজন করেছিল।
ভাঙ্গন সুরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভাপতিত্ব করেন পাউবো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক মো. শফি উদ্দিন। সভার বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল অবমূল্যায়ন ও অব্যবস্থাপনার কারনে সভা ছেড়ে চলে যান। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের অন্তর্কলহের বিষয়টি আবারও জনসমক্ষে দৃশ্যমান হয়েছে বলে অনেকে মন্তব্য করেন।

এ বিষয়ে পৌরসভা মেয়র বলেন, সামজিকতা রক্ষা করতে গিয়ে অপমান সহ্য করার কোন কারন নেই। তাই আমরা কয়েকজন সভা ছেড়ে চলে যাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102