শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

মোড়েলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১১১ Time View

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ও চিংড়াখালি ইউনিয়ন এর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবার নিয়ে বিশ্বের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি, ম্যানগ্রোভ খ্যাত সুন্দরবনে (করমজল) বার্ষিক শিক্ষা সফর এর আয়োজন করা হয়।

উক্ত শিক্ষা সফরের নের্তৃত্ব দেন অত্র উপজেলার সুযোগ্য,সুদক্ষ, মেধাবী সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রায়হান হোসেন।এছাড়া শিক্ষা সফরকে সফলতা দেওয়ার জন্য সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শহিদুল ইসলাম, সেলিম শিকদার,মিরাজুল ইসলাম টিটু, আসাদুজ্জামান, হাবিবুর রহমান, মেহেদী হাসান, সুজন দাস,সাকির হাসান,ইমরান খান,তাইফুর রহমান, আমেন বিথি প্রমুখ।

সারাদিন ব্যাপী আয়োজনের মধ্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ,শেষে ছিলো লাকি কুপন। এই শিক্ষা সফরের মাধ্যমে দীর্ঘদিন পরে শিক্ষকদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে।শিক্ষকেরা সারা বছর কর্ম ব্যস্ত সময় অতিবাহিত করে। এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষকরা একটি উৎসবমুখর দিন কাটালান যা শিক্ষকদের মনে এক ফুরফুরে আমেজ সৃষ্টি করেছে। সকল শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রায়হান হোসেন কে এমন আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।অপরদিকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব রায়হান হোসেন শিক্ষা সফর সফল করার জন্য সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।নতুন উদ্যোমে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102