সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

মোংলা শিল্পাঞ্চল থেকে চিত্রা হরিণ উদ্ধার

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১০২৯ Time View

মোঃনূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলার লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল উপজেলার মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পরে হরিণটিকে বন বিভাগের কর্মকর্তা করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র নিয়ে যান।

বন বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টার দিকে মোংলা ইপজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানিয়। এ সময় তাঁরা হরিণটিকে তাড়া করে আটক করেন। সকাল ৯:৩০ দিকে হরিণটিকে বনবিভাগ উদ্ধার করে করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি দীর্ঘ ৮/৯ মাস আগে সুন্দরবন থেকে লোকালয় চলে আসে। অনেক চেষ্টা করে তাকে ধরা সম্ভব হয়নি। আজ স্থানিয়দের সহায়তায় হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হই। হরিণটিকে ট্রলারে করে করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্র নেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102