মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলা বন্দরে আমদানিকরা চিঁটাগুড় রেলযোগে বাঘাবাড়িতে

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৫০ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

মোংলা বন্দরে আমদানিকৃত সেই চিঁটাগুড় (Molasses) রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হয়েছে।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে ১০৫০ টন চিঁটাগুড় (Molasses) রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে। আজ সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে লোড করে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা শুরু করে। অবশিষ্ট চিটাগুড় (Molasses) সড়ক পথে ও রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পানামা পতাকাবাহী জাহাজ MT. DOLPHIN 19 পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় (Molasses) নিয়ে মোংলা বন্দরে আগমন করেছিলো এবং মোংলা বন্দর থেকে মাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড-এ সংরক্ষণ করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102