মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় মটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৩০৪ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হিমাদ্রি হিমু (২২)নামে এক শিক্ষর্থী নিহত হয়েছে। নিহত হিমাদ্রি হিমু মোংলা পৌর শহরের এক নং ওয়ার্ড মাকরঢোন এলাকার গৌতম মল্লিকের একমাত্র ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাযায় দুপুর আনুমানিক ১ টার দিকে মোটরসাইকেল যোগে হিমু এবং তার বন্ধু মোংলা খাসেরডাঙ্গা এলাকার আশীষ মেম্বারের পুত্র লিজন কুমার হালদারকে (২০) নিয়ে মোড়লগঞ্জের লক্ষ্মীখালী এলাকা থেকে মোংলার দিকে আসার সময় ঢালিরখন্ড ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকথেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ।

সংঘর্ষে হিমাদ্রি হিমু ও লিজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি হিমুকে মৃত ঘোষণা করে এবং লিজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হিমু গোপালগন্জ পলিটেকনিকের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলো। তার বাবা গৌতম মল্লিক মোংলা পৌরসভার কর্মরতো আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102