বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মাদ্রাসা ছাত্র বলাৎকারের অভিযোগে সভাপতির বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭৭ Time View

মোঃ নূর আলম বাচ্চু,মোংলা প্রতিনিধি:

মোংলায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা মামলা করেছেন। মামলার আগেই পালিয়ে যায় আউয়াল সরদার।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রতিদিনের সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।

থানার ওসি কে এম আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আউয়াল সরদারের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা আব্দুস সালাম। আউয়াল সরদার সুন্দরবন ইউনিয়নের মৃত মহর আলী সরদারের ছেলে।

তিনি বলেন, আউয়াল সরদার গত ১০ ও ১৪ ফেব্রুয়ারি মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের একটি মাদ্রাসা ও হেফজখানার দুটি শিশুকে বলাৎকার করে। এ ঘটনায় বলাৎকারের শিকার একটি শিশুর বাবা আব্দুস সালাম বাদী হয়ে রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার আসামি আউয়াল সরদারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি কে এম আজিজুল ইসলাম।

লোকলজ্জার ভয়ে কাউকে না জানালেও পারিবারিক সিদ্ধান্তে আউয়াল সরদারের শাস্তির দাবিতে গত রোববার রাতে ওই শিশুর বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102