বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

মঙ্গলবার থেকে মোংলা বন্দর জেটির কাজ বন্ধ

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৮৯৩ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা,বাগেরহাট:

ঘূর্নিঝড় অশনির কোন প্রভাব পরেনি মোংলা বন্দরে। আজ সোমবার (০৯ মে) দুপুর পর্যন্ত মোংলা বন্দরের সকল কাজ স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা (সিগনাল) চারে পৌছালে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন।

তিনি বলেন, ঘূর্নিঝড় অশনির কোন বিরুপ প্রভাব মোংলা বন্দরে এখনও পড়েনি। মোংলা বন্দরের সকল কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের জাহাজও বন্দর জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে। এর ফলে বন্দর জেটিতে অন্য জাহাজ নোঙ্গর সুযোগ থাকবে না। এজন্য মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটির কার্যক্রম বন্ধ থাকবে।

কমান্ডার শেখ ফখর উদ্দীন আরও বলেন, অশনির আঘাতের ফলে আবহাওয়া অধিদপ্তরের সিগনাল চারে পৌছালে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হবে। এই সময়ে বন্দর চ্যানেলেও জাহাজ চলাচল করতে পারবে না। কোস্টার জাহাজ যেগুলো থাকবে সেগুলোকে নিরাপদে নেওয়া হবে। তবে সিগনাল চার না হওয়া পর্যন্ত বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102