বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোংলায় একজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৬১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলায় বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার মৃত আকাব্বার মালের ছেলে মো: আলতাফ মাল (৪৩) নিজ বাড়িতে কারেন্টের বোর্ডে মটরের সুইচের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় বৈদ্যুতিক শখ খেয়ে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।

মরহুম আলতাফ মালের রুহের মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102