শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

বাগেরহাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৬৬২ গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৮১৭ Time View

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশিত “বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেনা” প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৯টি উপজেলায় প্রধানমন্ত্রীর “ঈদ উপহার বাড়ি“ হিসেবে এই উপহারের জমি ও ঘর পাচ্ছেন আরও ৬৬২ জন ভুমিহীন-গৃহহীন অসহায় পরিবার।

২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ শে এপ্রিল সোমবার দুপুরে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

বাগেরহাটের জেলা প্রশাসকের সভাকক্ষে প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে বাগেরহাট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ৬৬২ টি ঘর এবারের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আগামীকাল মঙ্গলবার হস্তান্তর করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এ পর্যায়ে বাগেরহাটের ৯টি উপজেলায় ৬৬২টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।

জেলার ৯টি উপজেলার মধ্যে মোড়েলগঞ্জে ১৮১, মোংলায় ১৪৫, ফকিরহাটে ৮০, বাগেরহাট সদরে ৭০. মোল্লাহাটে ৭০, রামপালে ৬০, চিতলমারীতে ২৮, কচুয়ায় ২৩ ও শরণখোলা উপজেলায় ৫ জন গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পাবেন।
প্রতিটি গৃহ নির্মাণে ৩য় পর্যায়ে ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে। জেলা প্রশাসক আরও বলেন, বাগেরহাট জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ১০৭৮টি পরিবারকে ঘর দেওয়া হয়।

আর ৩য় পর্যায়ে ১০৯২টি ঘরের নির্মাণের বরাদ্দ পাওয়া গেলেও নির্মাণ কাজ শেষ হওয়ায় ৬৬২ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মঙ্গলবার হস্তান্তর করা হবে। বাকী ৪২৯টি ঘরের নির্মাণ কাজ শেষ হলে হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, সদর ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহাররঞ্জন সাহা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102