মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

দীর্ঘ ২৩ বছর পরে তৃনমুলেন প্রতক্ষ ভোটে মোংলা পৌর বিএনপির সভাপতি হলেন জুলফিকার আলী

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৮১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোংলা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ২৩ বছর পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হয়েছে বলে এমন মন্তব্য করেছেন বিএনপির কর্মীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬২৪ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন; যার ফলাফল ঘোষণা হয় রাত প্রায় সাড়ে ১০টায়।

এর আগে সকালে মোংলার ঐতিহ্যবাহী চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জন ভোটারদের মধ্যে ৬২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫৭৩টি ভোট পেয়ে সভাপতি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, ২১৪টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক এবং ২৬০ ও ২৩১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক তালুকদার মো: নাসির উদ্দিন মো: গোলাম নুর জনি নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার বলেন, দীর্ঘ অনেকটা বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব, নবনির্বাচিত নেতারা দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102