বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

জেলের জালে ধরা পড়লো কুমির,উপমন্ত্রী ফোনে উদ্ধারের পর অবমুক্ত হলো সুন্দরবনে

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৯৯৬ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে এক জেলের জালে ধরা পড়েছে একটি কুমির। শুক্রবার দুপুরে উপজেলার ভাগা বাজার সংলগ্ন বগুড়ার খালে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এ কুমিরটি। পরে কুমিরটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ভাগা বাজার সংলগ্ন বগুড়ার খালে শুক্রবার দুপুরের দিকে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলো আজিজুর (৪০) নামের স্থানীয় এক জেলে। এ সময় ওই জেলের জালে কুমিরটি ধরা পড়ে। জালে কুমির দেখে আজিজুর ভয়ে আতংকে চিৎকার করলে আশপাশের লোকজন এসে কুমিরটিকে জাল থেকে ছাড়িয়ে ছালার বস্তা দিয়ে আটকে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি ফোন করে স্থানীয় (রামপাল-মোংলা) সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানান। 

এরপর উপমন্ত্রী বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি বনবিভাগের করমজলের কর্মকর্তা আজাদ কবিরকে বলেন। উপমন্ত্রীর ফোন পেয়ে আজাদ কবির ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করে রাতে করমজলের খালে অবমুক্ত করেন। 

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ৪ ফুট লম্বা এ কুমিরটির বয়স হবে ৭ থেকে ৮ বছর, আর ওজনও প্রায় ৭/৮ কেজি। এটি বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমির। যার বিলুপ্তি ঠেকাতে করমজলে রয়েছে এর প্রজনন কেন্দ্র। এ কেন্দ্রে লালনপালনকৃত কুমির বড় হলে অবমুক্ত করা হয় সুন্দরবনের নদী-খালে।

এ প্রজনন কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে ২০৬ টি কুমির সুন্দরবনের নদী ও খালে অবমুক্ত করা হয়েছে। আর কেন্দ্রটিতে বর্তমানে ছোট বড় মিলিয়ে ৯২টি কুমির রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102