মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

আজ থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৭০ Time View

মা ইলিশ রক্ষায় দেশের সাগর ও নদীগুলোতে মাছ শিকারের ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ১৩ অক্টোবর থেকে শুরু করে ৩ নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে জারি থাকবে এ নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকার, মওজুদ ও পরিবহন দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
শরণখোলা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে বিজ্ঞান ভিত্তক প্রজনন সময় বিবেচনা করে আশ্ মাসের পূর্ণিমাকে সামনে রেখে এই ২২ দিন নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি মাইলিশ সংরক্ষণ অভিযান ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় ইতোমধ্যে নৌকা ও ফিশিং ট্রলার সহ সাগরের জেলেরা মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে উপক‚লের দিকে আসতে শুরু করেছে। আইন অনুযায়ী নিষেধাজ্ঞা থাকাকালীন ইলশ মাছ আহরণ ও বিক্রি করলে দ্বায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা সহ উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
অন্যদিকে, এ বছর সাগরে বার বার দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্ন চাপের কারনে জেলেরা আশানুরুপ মাছ ধরতে ব্যর্থ হয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞায় উপকূলীয় অঞ্চলের জেলে ও মহাজনদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। কারন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে লাভবান না হওয়ায় অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন।
শরণখোলায় দীর্ঘদিন ধরে মৎস্য ব্যবসার সাথে জড়িত মোঃ জামাল হোসেন ও তৌহিদুল ইসলাম বলেন, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা বেশ কয়েকবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে খালি ফিশিং ট্রলার নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন ফলে তারা বিপুল আর্থিক লোকসানে পড়েছেন ।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, সাগরে মাছ ধরতে ফিশিংবোট পাঠাতে একেকটি বোটের পিছনে কমপক্ষে তিন চার লাখ টাকা ব্যয় হয়। এবছর সাগরের আবহাওয়া নয় দফা খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারেনি ফলে বিপুল পরিমাণ লোকসান হওয়ায় জেলে মহাজনদের পথে বসার উপক্রম হয়েছে। প্রতি বছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই জেলেরা বারবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পরে বর্তমানে আবার ২২ দিনের নিষেধাজ্ঞার খবরে বেকার হওয়া জেলেদের মাঝে হতাশা ও উৎকন্ঠা দেখা দিয়েছে বলে আবুল হোসেন মনে করেন।
নাম প্রকাশ না করার শর্তে শরণখোলার অনেক ট্রলার মালিক বলেন, বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞা মান্য করে চললেও ভারতীয় জেলেরা এ সুযোগে বাংলাদশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন ও মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের ইলিশ অবরোধ ঘোষণা করা হয়েছে। অবরোধ চলাকালীন সময়ে সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ করে রাখা আইনতঃ দন্ডনীয় অপরাধ। ইতোমধ্যে জেলেদের সচেতন করার লক্ষ্যে শরণখোলা সহ উপক‚লীয় অঞ্চলে মাইকিং , লিফলেট বিতরণকরা হয়েছে এবং গ্রাম সিমিতির মাধ্যমে সচেতনতা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া এ সময়ে শরণখোলা উপজেলার ৪৮৯৫ জেলের মধ্যে ২৫ কেজি করে সরকারি বরাদ্ধের চাল ২/৩ দিনের মধ্যে বিতরণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102