শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

বাগেরহাট জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট পেলেন রায়হান উদ্দিন শান্ত

নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫০৩ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট পেলেন শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যাবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ পালিত হয়েছে।জনসংখ্যা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাাই) বেলা ১১ টায় বাগেরহাট সিভিল সার্জন অফিসে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা’ হিসেবে শান্তকে প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করেন বাগেরহাট জেলা প্রশাসক উপসচিব মোহা. খালিদ হোসেন। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পদক পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, এ গৌরব শুধু আমার একার নয়, উপজেলাবাসীর ভালবাসা ও তাদের পূর্ণ সহযোগিতায় আজ আমি জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি শরণখোলা উপজেলাবাসীর সেবা করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102