শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

সাতক্ষীরা তালায় নিজ শরীরে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, মসজিদের ইমাম আটক

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৮০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা তালায় নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে সানজিদা আক্তার তুলি নামে (১৭) এক কলেজছাত্রী।প্রেমের প্রস্তারে ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ১ মে দুপুরে তালা উপজেলার ঘোনা এ ঘটনা ঘটে‌।
ছাত্রীর পিতা সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা গ্রামের আব্দুর রহমান মোড়লের ছেলে মৃতের বাবা কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বৃহষ্পতিবার রাতে তালা থানায় একটি মামলা দায়ের করছেন।
মামলায় ঘোনা জামে মসজিদের ইমাম মো. আমিনুর রহমানকে (২৫)বৃহষ্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুর রহমান খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. রবিউল ইসলাম গাজীর ছেলে।

মামলার বিবরনে জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আমিনুর রহমান কয়েক বছর যাবৎ সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা জামে মসজিদের পেশ ইমাম হিসেবে কাজ করতেন। সম্প্রতি মসজিদের পার্শবর্তী কলেজ ছাত্রী সানজিদা আক্তার তুলির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তুলি তাকে প্রস্তাব দেয় বিয়ের। একপর্যায়ে প্রস্তাব প্রত্যাখান করে মসজিদের দায়িত্ব ছেড়ে চলে যায়। এ ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে তুলি। একপর্যায়ে সে বাড়িতে কেউ না থাকার সূযোগে বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে উঠানের এক কোনে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তুলির মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ শাহীনুর রহমান জানান, সাতক্ষীরা সদর হাসাপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তুলির লাশ শুক্রবার বিকেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তুলিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার বাবা ভ্যানচালক কামরুল ইসলাম মোড়ল বাদি হয়ে পেশ ইমাম আমিনুর রহমানের নাম উল্লেখ করে পেনাল কোডের ৩০৬ ধারায় বৃহষ্পতিবার রাতে থানায় একটি মামলা (জিআর-৬৪/২৫ তালা)দায়ের করেছেন। আমিনুর রহমানকে বৃহষ্পতিবার রাতে পাটকেলঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার মামলার তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক মোঃ খলিলুর রহমান আসামী আমিনুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102