বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় ধর্ষণের অভিযোগে আটক এক

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৬৭৪ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলায় তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে সোহাগ হোসেন নামে (২৭) এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২ এপ্রিল) দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার মোংলার মামার ঘাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘ছয় মাস আগে সোহাগ হোসেনের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে। ৩১ মার্চ সন্ধ্যায় সোহাগ তাকে বিয়ে করার কথা বলে শহরের একটি হোটেলে ডেকে নিয়ে আসে। দুই দিন হোটেলে অবস্থান করে।’

‘১ এপ্রিল সকালে সোহাগ বিয়ে করবে জানিয়ে ওই তরুণীকে জাতীয় পরিচয়পত্র আনার জন্য বাড়িতে পাঠায়। জাতীয় পরিচয়পত্র নিয়ে হোটেলে গিয়ে দেখে সোহাগ নেই। মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পায়। সোহাগের সঙ্গে যোগাযোগ করতে না পেয়ে ওই তরুণী মোংলা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। সেই মামলায় গ্রেফতার করে তাকে রবিবার দুপুরে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102