বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ চার বনদস্যু আটক!

নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬২১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধি:

সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে চার বনদস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে বাগেরহাট জেলা গোয়েন্দা ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে একটি ওয়ান সুটার, একটি একনালা বন্দুক, রামদা, লোহার হাতুড়ি, সাতটি সীসার কার্তুজ, টেপ ও গামছা পেয়েছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক এই তথ্য জানায়।

আটক চার বনদস্যু হলো- মোঃ ফজলু শেখ (৪২), মজনু শেখ (৩০), শাহাদাৎ মোড়ল (৪০) ও ফয়সাল শেখ (৩২)। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ সুপার আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি সুরেশ চন্দ্র হালদার ও মোংলা থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের শ্যালা নদীতে অভিযান চালানো হয়। এসময় শ্যালা নদী সংলগ্ন সূর্যমুখী খাল থেকে কাঠের নৌকা এবং অস্ত্রসহ এসব দস্যুদের আটক করা হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102