শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

১৩২ গাড়ির নিলামে দিয়েছে মোংলা বন্দর

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১১৮৭ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলাঃ

মোংলা কাস্টম হাউসের অধীনে বন্দর জেটিতে রক্ষিত আমদানি করা বিভিন্ন মডেলের রিকন্ডিশন ১৩২টি গাড়িসহ অন্যান্য মালামালের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ জানুয়ারি।

বুধবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আবু বাসার সিদ্দিকী বলেন, আগামী ১৮ জানুয়ারি বিভিন্ন মডেলের ১৩২টি গাড়ি নিলাম অনুষ্ঠিত হবে। ৩২টি লটে এসব নিলাম অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি দরপত্র জমা দেওয়ার শেষ সময়। গত ৫ জানুয়ারি এ নিলাম আহ্বান করা হয়।

মোংলা কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিলামে অংশ নেওয়া ব্যক্তিকে নিলামকারী প্রতিষ্ঠান মেসার্স আল-আমিন ট্রেডার্সের মোহাম্মদপুর (মেসার্স আল-আমিন ট্রেডার্স, টাউন হল সুপার মার্কেট, ২য় তলা, রুম নং-৫৭, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭) থেকে ২০০ টাকা (অফেরতযোগ্য) থেকে দরপত্র ক্রয় করতে হবে। আগামী ১৬ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত মোংলা কাস্টম হাউস, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম কাস্টম হাউসে রক্ষিত দরপত্র বাক্সে দরদাতা মূল্যের ১০ শতাংশ জামানতসহ দরপত্র দাখিল করতে পারবেন। এরপর ১৮ জানুয়ারি দরপত্র খোলা হবে।

নিলামে অংশগ্রহণকারী ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, মূসক নিবন্ধন সনদ ও হালনাগাদ আয়কর সনদের সত্যায়িত ফটোকপিসহ যে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রস্তাবিত মূল্যের ন্যূনতম ১০ শতাংশ হারে মোংলা কাস্টম হাউসের অনুকূলে পে-অর্ডার দাখিল করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102