রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ মোংলায় নিকাহ রেজিস্ট্রাররা কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন নৌ মন্ত্রীকে সম্মাননা স্মারক হিসেবে ‘সোনার চাবি’ উপহার দিলেন মোংলার সাবেক মেয়র জুলফিকার আলী উচ্চশিক্ষার স্বপ্ন ঝরে গেল নিমেষেই: মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ মোংলায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবি। মাহিন্দ্র ও ভ্যানের সংঘর্ষ মোংলায় অন্তঃসত্তা ইপিজেড কর্মী নিহত নারী চায়ের দোকানী হত্যা রহস্য উন্মোচন,গ্রেফতার দুই চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর

মোংলা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬

দৈনিক সুন্দরবন খবর ডেস্ক:
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৬২ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার কাইনমারি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।এসআরবি-৬,সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে ওলী খানকে গ্রেপ্তার করে। তিনি মোংলা উপজেলার কাইনমারি এলাকার বাসিন্দা,তাঁর বাবার নাম মৃত জব্বার খান।

অভিযানকালে উদ্ধার করা ১০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়,পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।একই সঙ্গে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৬ সিনিয়র সহকারী পরিচালক সৈয়দ ফজলুর রহমান জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মোংলা থানায় মামলা হয়েছে রবিবার ২২ নভেম্বর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102