মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মোংলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ও লিফলেট বিতরণ করেন বিএনপি সভাপতি,সবেক পৌর মেয়র জুলফিকার আলী মোংলায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ আলহাজ্ব মোঃ জুলফিকার আলী সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন

চীনা ট্রাক নির্মাতা প্রতিষ্ঠানের আমন্ত্রণে জুলফিকার আলীর চীন সফর

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

চীনের আন্তর্জাতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান SINOTRUK INTERNATIONAL-এর আমন্ত্রণে চীন সফরে গেছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মো. জুলফিকার আলী। সফরে ট্রাক তৈরির কারখানা পরিদর্শন এবং ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।জুলফিকার আলীর ব্যবসাপ্রতিষ্ঠান M.A. HASHEM & SONS-এর সঙ্গে SINOTRUK INTERNATIONAL-এর ব্যবসায়িক চুক্তি রয়েছে বলে প্রতিষ্ঠানটির আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ট্রাকের ব্যবসা বিকাশে তাঁর প্রতিষ্ঠানের ভূমিকার কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে।SINOTRUK চীনের ভারী ট্রাক নির্মাণশিল্পের পরিচিত একটি প্রতিষ্ঠান। তাদের তৈরি ট্রাক পণ্য পরিবহন, নির্মাণকাজ ও খনি থেকে বিভিন্ন পণ্য বহনের কাজে ব্যবহৃত হয়। HOWO ও SITRAK তাদের পরিচিত ব্র্যান্ড। ট্রাকের পাশাপাশি প্রতিষ্ঠানটি ইঞ্জিন, যন্ত্রাংশ ও বিভিন্ন ধরনের বাণিজ্যিক যান তৈরি করে।

কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তাদের পণ্য বিশ্বের ১১০টির বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। আন্তর্জাতিক বাজারে ট্রাক বিক্রির পাশাপাশি যন্ত্রাংশ সরবরাহ, কারিগরি সেবা ও বিক্রয়োত্তর সেবাও তাদের কার্যক্রমের অংশ।সফরকালে জুলফিকার আলীর চীনে ট্রাক উৎপাদন কারখানা পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, সফরের ব্যয় বহন করবে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান M.A. HASHEM & SONS।নয় দিনের সফর শেষে আগামী ১৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

তথ্যসূত্র: SINOTRUK INTERNATIONAL-এর “কোম্পানি পরিচিতি (https://sinotruk.international/about/who-we-are/) এবং জুলফিকার আলীর সফরসংক্রান্ত আমন্ত্রণপত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102