সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার

বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৩৯ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় প্রথমে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কেন্দ্রটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে ভিডিও ডকুমেন্টারী প্রতিমন্ত্রীর সামনে উত্থাপন করেন। পরে পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী অমিত। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা এবং মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেযর জনাব আলহাজ্ব মোঃজুলফিকার আলী। বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ত্যাগ করেন প্রতিমন্ত্রী।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এটি নতুন পাওয়ার প্লান্ট, এর যন্ত্রপাতিও আধুনিক। সুতরাং কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির অজুহাতে যেন এটি যখন তখন শাট ডাউন না হয়। সেদিকে সংশ্লিষ্ট প্রকৌশলীসহ সকলকে সজাগ ও সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

তিনি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের আরও বলেন, এই কেন্দ্রের আশপাশের মানুষের কল্যাণে কাজ করবেন। যাতে এলাকার মানুষ এ প্রকল্প থেকে সুফল ভোগ করতে পারে। বিশেষ করে এখানকার মানুষের স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা রাখার পরামর্শ দেন। এ ছাড়া কেন্দ্রটির চারপাশের মানুষকে চাহিদানুযায়ী পর্যায়ক্রমে সেবা প্রদানেরও তাগিদ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102