শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত

প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৭৩ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

অবশেষে দীর্ঘ ৫১ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর সংলগ্ন মোংলা পোর্ট পৌরসভা পেতে যাচ্ছে নিজস্ব প্রশাসনিক ভবন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ভাড়া বাড়িতে কার্যক্রম চালানো এই পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল পৌরবাসীর।

​শুক্রবার বিকেলে মোংলা শহরের পুরাতন ‘রিমঝিম সিনেমা হল’ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।

​পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পৌরসভার নিজস্ব অর্থায়নে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তিনতলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজকে আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার কার্যাদেশ দেওয়া হয়েছে।

​ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম এবং মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​পৌর নির্বাহী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ বলেন, “নিজস্ব ভবন না থাকায় এতদিন প্রশাসনিক কাজ পরিচালনায় নানা সীমাবদ্ধতা ছিল। সব সেবা এক ছাদের নিচে আনা সম্ভব ছিল না। নতুন ভবনটি নির্মিত হলে নাগরিক সেবার মান ও গতি—উভয়ই বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102