বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৩৯ Time View

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই (ওভারলোডেড) যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।১২ই মার্চ (বৃহস্পতিবার)জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক দিয়ে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সঙ্গে সংযোগ রক্ষাকারী ছোটধলী ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্ববর্তী জেলা থেকে ছোট ফেনী নদীপথে বালু সরবরাহ ও পরিবহনের কারণে বর্তমানে সেতুটি ঝুঁকির মুখে রয়েছে। এতে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এছাড়া চর এলাহী সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্ট থেকে বালু বোঝাই ভারী ট্রাক চলাচলের ফলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী জেলার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলিত বালু সড়কের ধারে স্তূপ করা, সরবরাহ বা পরিবহন এবং সড়ক, মহাসড়ক, গ্রামীণ রাস্তা ও সেতুর ওপর দিয়ে ২২ টনের বেশি বোঝাই করা যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা ওভারলোডেড যানবাহনে বালু পরিবহন অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102