বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় র‍্যালি এবং আলোচনাসভা

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৯ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর বিএনপির আয়োজনে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হয়ে র‍্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন,যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মো: আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম প্রমুখ।

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে সকাল থেকে শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে জড়ো হতে থাকে পৌর বিএনপির নেতা-কর্মীরা। পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র‌্যালিতে পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার খানেক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এরপর রাতে সেখানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102